ঘর নিরাপদ রাখার আমল
270.00৳ Original price was: 270.00৳ .194.40৳ Current price is: 194.40৳ .
লেখক : ড. মুহাম্মাদ আল আজমি
প্রকাশনী : সুকুন পাবলিশিং
বিষয় : ইসলামি আমল ও আমলের সহায়িকা
পৃষ্ঠা : 144, কভার : পেপার ব্যাক, সংস্করণ : সেপ্টেম্বর, ২০২৫
ভাষা : বাংলা
প্রতিটি ঘরই মানুষের প্রশান্তির আশ্রয়, ভালোবাসার উষ্ণতম ঠিকানা। দিনশেষে পাহাড়সম ক্লান্তি নিয়ে প্রশান্তি ও সুখের আশায় নিজেদের ঘরেই আমরা আশ্রয় নিই। তবে এই প্রশান্তির আশ্রয়ও কখনো কখনো চুরি ও দুর্ঘটনার আশঙ্কা, দুষ্ট নজরের প্রখর দৃষ্টি কিংবা অশুভ শক্তির অজানা আঘাতে জর্জরিত হয়। আধুনিক নিরাপত্তা ব্যবস্থা হয়তো কিছুটা নিশ্চিন্ত করে, কিন্তু প্রকৃত সুরক্ষার প্রাচীর উঠে আসে শুধু আসমান থেকে; সেই মহান রক্ষক প্রভুর কাছ থেকে, যিনি প্রতিটি প্রাণের অভিভাবক, প্রতিটি হৃদয়ের আশ্রয়দাতা।“ঘর নিরাপদ রাখার আমল” বইটি আসমানি সুরক্ষার এক পথনির্দেশক বলা যায়। এতে কুরআন ও সহিহ হাদিসে বর্ণিত এমন কিছু দুয়া ও আমল সংকলিত হয়েছে, যা ঘরকে বরকত, প্রশান্তি ও অদৃশ্য নিরাপত্তার বেষ্টনীর ভেতর আবদ্ধ রাখবে। এখানে রয়েছে প্রিয় নবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিঃসৃত সুরক্ষা দুয়া, অশুভ শক্তি ও দুষ্ট নজরের হাত থেকে বাঁচার নির্দেশনা, শয়তানের কুমন্ত্রণা প্রতিহত করার উপায়, দুর্ঘটনা ও বিপদের আসমানি প্রতিরোধ এবং ঘরে বরকত ও শান্তি নেমে আনার দিকনির্দেশনা। প্রতিদিনের কিছু ছোট ছোট আমল আপনার ঘরকে করে তুলতে পারে জান্নাতের ছায়াঘেরা বাগান। যেখানে বইবে প্রশান্তি, ভালোবাসা আর নিরাপত্তার সুনিশ্চিত আবহ।
![[Cover] ঘর নিরাপদ রাখার আমল](https://radiyaahshop.com/wp-content/uploads/2025/12/Cover-ঘর-নিরাপদ-রাখার-আমল.jpg)
Reviews
There are no reviews yet.