টানেলের ওপারে
260.00৳ Original price was: 260.00৳ .169.00৳ Current price is: 169.00৳ .
লেখক : ফারিহা মায়মুনা
প্রকাশনী : ইফফাহ পাবলিকেশন্স
বিষয় : ইসলামি উপন্যাস, গল্প
কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2026
আমাদের প্রত্যেকের লাইফে এমন একটা বিষয় থাকে যেটা আমরা গো থ্রু করতে অনেক বেশি ভয় পাই। কিন্তু দেখা যায় ঠিক সেটাই আমাদের ফেইস করতে হয়। রাইট?
মুসা আ: এর মায়ের বিগেস্ট ফিয়ার ছিল তার সন্তানকে সেইভ করা। আল্লাহ সমাধান বাতলে দিলেন,
‘ওকে পানিতে ভাসিয়ে দাও!’একজন মায়ের কাছে নিজের কলিজার টুকরোকে নদীতে ভাসানোর মানে নিশ্চিত মৃত্যু নয়?
আমরা হয়ত খুব করে চাই যেন অমুক বিষয়টা আমাদের লাইফে না হয়। কিন্তু অনেক সময়ই আল্লাহ আমাদের মধ্যে ঠিক সেটার মধ্যে দিয়েই নিয়ে যান।তখন আমাদের লাইফের Purpose এর বিষয়টা আরও কঠিনভাবে ধাক্কা দেয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের কনসেনট্রেশন ক্যাম্পে বন্দী থাকা অবস্থায় ভিক্টর ফ্রাঙ্কল একটি বই লিখেছিলেন। বইটির নাম—Man’s Search for Meaning। ভদ্রলোক ক্যাম্পে অবর্ণনীয় নির্যাতন সহ্য করে বেঁচে ফিরে এই বইটা লেখেন। সেখানে তিনি বলেন, ‘যার কাছে বাঁচার একটা বড় উদ্দেশ্য আছে, সে যেকোনো পরিস্থিতি সহ্য করে নিতে পারে।’
আমাদের জীবনে অনেকগুলো স্টেশন থাকে। কোনো স্টেশনে থাকে দীর্ঘ অপেক্ষা, কোনোটায় পরম প্রাপ্তি, আবার কোনো স্টেশনে থাকে সবর আর কোনটায় কেবল শোক। প্রতিটা স্টেশনই আমাদেরকে পরের স্টেশনে যাওয়ার জন্য প্রস্তুত করে।
“টানেলের ওপারে” বইয়ের হামজা ক্যারেক্টারের মধ্যে আমাদের লাইফের কোন না কোন সময়ের প্রতিফলন দেখতে পাব, ইনশাআল্লাহ।

Reviews
There are no reviews yet.