পুঁজিবাদের আফিম : আধুনিক খেলাধুলা ও বিনোদনব্যবস্থার চরিত্র বিশ্লেষণ
100.00৳
লেখক : ইফতেখার সিফাত
প্রকাশনী : সিজদাহ পাবলিকেশন
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : 160, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2026, ভাষা : বাংলা
প্রচলিত খেলাধুলা ও বিনোদনব্যবস্থা মুসলিম প্রজন্মের জন্য বিশাল বড় বিপর্যয় ও বিভ্রান্তি হিসেবে সামনে এসেছে। নিজের অজান্তেই তারা আজ বিনোদন সিস্টেমের দাসত্ব চর্চা করছে। প্রজন্মের কাছে আজ এই ব্যবস্থার ভেল্কি ও আগ্রাসন পরিষ্কার না।
প্রচলিত বিনোদনব্যবস্থাকে যে চোখ দিয়ে দেখা দরকার ছিল, তারা হয়তো সেটা দিয়ে দেখতে পাচ্ছে না। তারা দুনিয়াকে দেখার সঠিক লেন্স হারিয়ে ফেলেছে। আমাদের এ বইটি হলো একটি লেন্স। যে লেন্স দিয়ে প্রচলিত বিনোদনব্যবস্থাকে দেখা, বিশ্লেষণ করা, বোঝা ও অনুভব করা জরুরি।অনেকে হয়তো সমাজ, মিডিয়া ও সেলিব্রিটিদের তৈরি স্রোতের বানে বেসে যাচ্ছে, কিন্তু তাদের হৃদয় সত্য গ্রহণে প্রস্তুত। তাদের সামনে সত্যটা উন্মোচিত হলে সেই স্রোত তারা নিমিষেই থামিয়ে দেওয়ার সক্ষমতা রাখে।
আশা করি আমাদের এই বইটি তাদের সামনে প্রচলিত বিনোদনব্যবস্থার প্রকৃত রূপ উন্মোচন ও অনুধাবনে সহায়ক হবে ইনশাআল্লাহ

Reviews
There are no reviews yet.