তাবিয়িদের চিঠি

Original price was: 275.00৳ .Current price is: 192.00৳ .

লেখক : ড. আদহাম শারকাভি, অনুবাদক : কাউসার আহমাদ
প্রকাশনী : ইজরা পাবলিকেশন্স
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : 184, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2026, ভাষা : বাংলা

আমরা এমন এক সময়ে বাস করছি, যে সময়ে তথ্যের অভাব নেই; কিন্তু হৃদয়ের প্রশান্তি ক্রমেই কমে যাচ্ছে। জ্ঞানের ভান্ডার বড় হচ্ছে; অথচ চরিত্র, মমতা, ধৈর্য আর আন্তরিকতার চর্চা হারিয়ে যাচ্ছে। এই বই আপনাকে সেই হারিয়ে যাওয়া সৌন্দর্যের সন্ধান দেবে।
বইটিতে বেশকিছু হৃদয়ছোঁয়া উপদেশ সংকলিত হয়েছে। প্রতিটি লেখা শুরু হয়েছে ইসলামের স্বর্ণযুগের কোনো মনীষীর বাণী, ঐতিহাসিক ঘটনা অথবা মূল্যবান উদ্ধৃতি দিয়ে। এরপর সহজ ভাষায় তুলে ধরা হয়েছে এমন সব শিক্ষা, যা প্রতিদিনের জীবনকে আরও সুন্দর, আরও পরিশুদ্ধ এবং আরও আল্লাহমুখী করে তুলতে সাহায্য করবে।
এ বই আপনাকে নতুন কোনো মানুষে রূপান্তরিত করবে না; বরং আপনার ভেতরে যে সুন্দর মানুষটি লুকিয়ে আছে, তাকে জাগিয়ে তুলতে সাহায্য করবে, ইনশাআল্লাহ!
হয়তো এই বইয়ের একটি বাক্যই আপনার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় বাক্য হয়ে উঠবে। আর হ্যাঁ, যদি বইটির কোনো একটি কথাও আপনার হৃদয় স্পর্শ করে, তবে সেই কথাটি অন্য একজনের কাছেও পৌঁছে দিন। হয়তো একটি উত্তম বাক্যই আল্লাহর সাহায্যে কারও জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।

 
 
Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “তাবিয়িদের চিঠি”

Your email address will not be published. Required fields are marked *

Shipping & Delivery